ডব্লিউটিও’র সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৬

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) ১১তম মিনিস্টিরিয়াল কনফারেন্সে যোগ দিতে আর্জেন্টিনায় গেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর হয়ে থাকে মিনিস্টিরিয়াল কনফারেন্স। এটি হচ্ছে ডব্লিউটিও’র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের মঞ্চ। এর ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয় কেনিয়ার রাজধানী নাইরোবিতে।
বরাবরের মতো মিনিস্টিরিয়াল কনফারেন্সের আগে এবারও স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ।
এবারের সম্মেলনে পণ্য রফতানির ক্ষেত্রে রুলস অব অরিজিন শিথিলকরণ, সেবা বাণিজ্যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাকসেস প্রদান, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, ফিশারিজ সাবসিডিস, ই-কমার্স, টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড (টিবিটি), ট্রান্সফার অব টেকনোলজি, স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আর্জেন্টিনায় যাওয়া বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধি দলে আছেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, জেনেভায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম