‘ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮

‘ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত’ বেসরকারি ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম কমিয়ে আনতে ফারমার্স ব্যাংক বন্ধ করে দেওয়া হলে উদাহরণ হয়ে থাকবে।’ শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের এক কর্মঅধিবেশন ছিল এখানে।
‘অর্থনীতি ও নৈতিকতা: অর্থ ও অর্থায়ন’ শীর্ষক এই কর্মঅধিবেশনে উপস্থাপন করা হয় ১০টি প্রবন্ধ। এখানে সভাপতি ছিলেন বিআইবিএম মহাপরিচালক। তার ভাষ্য, ‘বাংলাদেশে একবার কেউ ব্যাংকের লাইসেন্স পেলে তা বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু ফারমার্স ব্যাংকে যা হয়েছে, তাতে এই ব্যাংকের অবশ্যই মরে যাওয়া উচিত।’
ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী হওয়ার কোনও বিকল্প নেই, এমন মন্তব্যও করেন বিআইবিএম মহাপরিচালক। তার কথায়, ‘যত কিছুই করা হোক, শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আর্থিক খাত নিয়ন্ত্রণ করা অসম্ভব।’
বর্তমান সরকারের গত মেয়াদে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে অনুমোদন পায় ফারমার্স ব্যাংক। তবে এর আগেই দফতর খুলে নিয়োগ দেওয়া শুরু করেছিল প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর বছর না ঘুরতেই ঋণের অনিয়মে জড়িয়ে পড়ে এই ব্যাংক। সাধারণ আমানতকারীরা এখন এর ভুক্তভোগী।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম