‘৭২-এর লোগোতে ফিরলো রূপালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১২:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ২০:৪৮





রূপালী ব্যাংক

১৯৭২ সালের লোগোতে ফিরে গেল রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক। মঙ্গলবার (২ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ লোগো উন্মোচন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান এ লোগো উন্মোচন করেন।

ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধান বলেন, ‘২০১৭ সাল ছিল রূপালী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বছর। এ বছর সত্যিকার অর্থে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি। লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে রেকর্ড পরিমাণ পরিচালন মুনাফা হয়েছে। ২০১৮ সাল হবে শীর্ষে যাওয়ার বছর। ইতোমধ্যে আমাদের লোকসানি শাখা ও খেলাপি ঋণ কমিয়ে আনা হয়েছে।’

ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, ‘গত বছর ছিল আমাদের জন্য অনেক বড় সাফল্যের বছর। এটি হয়েছে দক্ষ ব্যবস্থাপনা ও নেতৃত্বের কারণে। যার ফলে আমাদের লোকসানি শাখা অনেকাংশেই কমে এসেছে। রূপালী ব্যাংক অদূর ভবিষ্যতে আরও ভালো অবস্থানে যাবে।’ লোগো পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে যেটি ছিল, তা দেখে মনে হতো না এটি কোনও বটবৃক্ষ। নতুন লোগোতে যে বটবৃক্ষ দেওয়া হয়েছে, সেটির সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে।’

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭২ সালে রূপালী ব্যাংকের জন্মলগ্নে বটগাছ সম্বলিত একটি লোগো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারণ করে দেন। যা ১৯৭৭ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল। পরে বিভিন্ন প্রেক্ষাপটে ১৯৭৮-২০০৯ সাল পর্যন্ত ২০ বার লোগোর আকৃতি, ধরন, রং এবং অবয়ব পরিবর্তন করা হয়। ফলে ১৯৭২ সালের লোগোর বিকৃতি করা হয়ে যায়। সর্বশেষ ২০০৯ সালে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী লোগো ও ব্র্যান্ডিং কালার চূড়ান্ত রূপ লাভ করলেও ১৯৭২ সালের প্রথম লোগোটির মৌলিকত্ব ফিরে পায়নি। ২০১৭ সাল পর্যন্ত এ লোগোর পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদ লোগোটির বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দূর করে মূল লোগোতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারই পরিপ্রেক্ষিতে লোগো, ব্র্যান্ডিং, কালার ও লেখার ফন্ট পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, জিএম কায়সুল হক, ওয়াকার আহমেদ খান, আলতাফ হোসেন প্রমুখ।



আরও পড়ুন:
‘বেশি ভাতা পেলে মানুষ কাজ করতে চাইবে না’


/জিএম/এসএনএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম