এলএনজি এলে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে: তৌফিক-ই-ইলাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৭:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৮:০৪

তৌফিক-ই-ইলাহী-(ফাইল ছবি: সংগৃহীত) আগামী মে মাস থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিদিন ৫ কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনে যুক্ত হবে। এরপর ধারাবাহিকভাবে আবেদন করা শিল্প প্রতিষ্ঠানগুলোয় গ্যাসের সংযোগ দেওয়া শুরু করা হবে।’ সোমবার রাজধানীর ধামরাইয়ে গ্লোবাল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘মে মাস থেকে এলএনজি আমদানি শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসে আমাদের গ্রিডে অতিরিক্ত গ্যাস যোগ হবে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাবে।’ তিনি আরও বলেন, ‘শিল্পে নতুন সংযোগ ও লোড বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুমোদন দেওয়া হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে। তিতাসে ৮১টি শিল্পে লোড বাড়ানোর পাশাপাশি ৭৯টি নতুন সংযোগের আবেদন জমা আছে। গ্যাস ব্যবহারে শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্যাস সংকটের কারণে অনেক শিল্প কারখানা চালু করতে পারছিল না। এবার যাচাই-বাছাই করে ১৪৭টিতে নতুন সংযোগ ও ১১১টিতে লোড বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা আরও বলেন, ‘কারখানার কাছাকাছি গ্যাস বিতরণ লাইন থাকতে হবে। নতুন লাইন সম্প্রসারণ করে কোনও সংযোগ দেওয়া হবে না।’
এ সময় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনি উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম