জুলাইয়ে ওমান থেকে আসছে এলএনজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২২:০৮আপডেট : ০৬ মে ২০১৮, ২২:০৯

 

এলএনজি আমদানির জন্য ওমানের সঙ্গে পেট্রোবাংলার চুক্তি সই অনুষ্ঠান বছরে এক মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (ওটিআই) সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা।

রবিবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর পেট্রোসেন্টারের সম্মেলন কক্ষে চুক্তিটি সই হয়। আগামী জুলাই থেকেই এলএনজি আনা যাবে। এলএনজি সেলস অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করবে ওমান।

যুক্তরাষ্ট্র্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের মাধ্যমে এই এলএনজি গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে প্রতি এমএমবিটিইউ এলএনজির দর পড়বে ৯ মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক বাজরে তেলের দাম ওঠানামার ফলে এই দাম বাড়তে বা কমতে পারে।

এলএনজি সেলস অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্টে পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং ওটিআইয়ের পক্ষে মাহির আর জাদজালি সই করেন। ১০ বছর মেয়াদি চুক্তির আওতায় ওটিআই পেট্রোবাংলাকে এই গ্যাস সরবরাহ করবে।

চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফায়জুল্লাহ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক কামারুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে কাতারের এলএনজি সরবরাহকারী কোম্পানি রাস গ্যাসের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তি অনুযায়ী প্রতিবছর কমপক্ষে এক দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন হারে এলএনজি কিনবে সরকার।

এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি গতমাসের শেষদিকে মহেশখালীতে এসে পৌঁছেছে। টার্মিনালটির মাধ্যমে এ মাসের শেষদিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হবে। এছাড়া, কক্সবাজারের মহেশখালী, পটুয়াখালীর পায়রা বন্দর ও কুতুবদিয়া এলাকায় এলএনএজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

/এসএনএস/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান