প্রধানমন্ত্রী বললেন, আর হয়তো দেখা হবে না

শফিকুল ইসলাম
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৬

আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক (ছবি: ফোকাস বাংলা) মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের বর্তমান সরকারের আমলে আর মন্ত্রিসভার বৈঠক হবে না।’ সরকার পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করায় মন্ত্রিপরিষদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই ভালো থাকবেন।
সোমবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সরকারের নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে সব সদস্যের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আজকের পর আপনারা সবাই নিজ নিজ এলাকায় যাবেন। নির্বাচনি কাজে অংশ নেবেন। জনগণের সঙ্গে কথা বলবেন। জনগণের জন্য সরকারের সমস্ত উন্নয়ন কর্মসূচি সম্পর্কে তাদের অবহিত করবেন।’
মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একাধিক মন্ত্রীর সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলে এসব কথা জানা গেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক ছিল আজ সোমবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল বর্তমান বছরের ৩৫তম বৈঠক। একইসঙ্গে মহাজোট সরকারের ২০২তম মন্ত্রিসভার বৈঠক ছিল এটি।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ আমাদের মন্ত্রিসভার শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনও বৈঠক অনুষ্ঠিত হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনি কাজে। আর হয়তো দেখাও হবে না।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন। পরবর্তীতে নতুন সংসদ হবে, নতুন কেবিনেট হবে, সেখানে কারা আসবে সেটা তো এখনই বলা যায় না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বর্তমান সরকারে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিসভায় রয়েছেন।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম