তিনদিনের সফরে ঢাকায় কৌশিক বসু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৫, ১৭:৫২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৭:৫২

Kaushik_Basu

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক কৌশিক বসু শনিবার সকালে তিনদিনের বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। ঢাকায় অবস্থানকালে বিশ্বব্যাংকের এই কর্মকর্তা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করবেন।

বিশ্বব্যাংক ঢাকা অফিস সূত্রে জানা গেছে, সফরকালে কৌশিক বসু সমষ্টিক স্থিতিশীলতা, ব্যক্তি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করবেন। এছাড়া গ্রামীণ অর্থনীতির চিত্র দেখতে মাঠ পর্যায়েও পরিদর্শন করবেন তিনি। কাল রবিবার দিনের যে কোনও সময় বিশ্বব্যাংকের আগারগাঁওস্থ ঢাকা অফিস পরিদর্শন করবেন তিনি।

কৌশিক বসুর সম্ভাব্য সফরসূচিতে রয়েছে, রফতানিমুখী শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন, বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ের ওপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তৃতা।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সঙ্গে সাক্ষাৎ এবং সবশেষে ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, কৌশিক বসু ১৯৫২ সালের ৯ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এই বাঙালি অর্থনীতিবিদ। ২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। উন্নয়নশীল দেশগুলো থেকে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ পদে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কৌশিক বসু ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন তার একাডেমিক উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ‘অর্থনীতির যুক্তিতর্ক ও গল্প’ বাংলা ভাষায় লিখিত কৌশিক বসুর একটি বিখ্যাত বই। তার লেখা একাধিক বই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। কৌশিক বসু মূলত উন্নয়ন অর্থনীতি,কল্যাণ অর্থনীতি ও শিল্প খাত নিয়ে কাজ করেন।

আগামী ১৫ ডিসম্বের তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

/এসআই/এসএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম