বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডি অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:২৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০১

চেয়ারম্যান বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তারা। তারা ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন। তাদের সঙ্গে বোর্ডের সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর)  দুপুর থেকে সেনা কল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান করছেন।

বিক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহাল না করা পর্যন্ত এমডি-চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের বের হতে দেওয়া হবে না। এর আগে, গত ২৩ ডিসেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানের রুমের সামনে তারা বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের একটি চিঠি ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে জারি করা হয়। বাংলা ট্রিবিউনে ‘বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল’ শিরোনামে ২২ ডিসেম্বর রাতে এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।

চিঠিতে বলা হয়েছে, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা বাতিল করা হয়। ওই সিদ্ধান্ত ২২ ডিসেম্বর থেকে কার্যকরের কথাও জানানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো করার এই নির্দেশনা জারির ফলে কমে যাবে ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের বেতন। এ কারণে বেসিক ব্যাংকে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

/জিএম/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম