ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৯:২১আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

মূল্যস্ফীতি

সদ্য সমাপ্ত ২০১৯ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতির হার কমেছে। তবে তা ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় বেশি ছিল। গত এক বছরের (২০১৯ সাল) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নির্ণয় করা হয়েছে শতকরা ৫ দশমিক ৫৯ ভাগ। পূর্ববর্তী একই সময়ে (২০১৮ সাল) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৫৫ ভাগ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, ২০১৯ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে ছিল ৫ দশমিক ৭৫ ভাগ, যা নভেম্বরে ছিল ৬ দশমিক ০৫ ভাগ। ২০১৮ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৫ ভাগ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বিবিএসের তথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতির এ হার সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, শহর পর্যায়ে ডিসেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭৩ ভাগ, যা নভেম্বরে ছিল ৬ দশমিক ১২ ভাগ।  গ্রামীণ পর্যায়ে ডিসেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৫ দশমিক ৭৬ ভাগ, যা নভেম্বরে ছিল শতকরা ৬ দশমিক ০১ ভাগ।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম