‘নগদ’ উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:০১

নগদ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর  উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এছাড়া দৈনিক লেনদেনও ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। রবিবার(১২ জানুয়ারি) নগদ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, ‘২০১৯ সলের ২৬ মার্চ আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মাসের পথ চলায় ‘নগদ’-এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এই অল্প সময়ে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম