ফের বাড়ছে সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩১

সোনার অলংকার (ছবি-সংগৃহীত)

আবারও বাড়ছে সোনার দাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রতি গ্রাম সোনার দাম বাড়ছে ১০০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ১ হাজার ১৬৬ টাকা। বুধবার থেকে এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হবে সাড়ে ৬১ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ গত ৫ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় সোনার দাম বাড়ানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে। এই ৩ মানের সোনার দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো। আর সনাতন পদ্ধতিতে সোনার দাম ৪১ হাজার ৪০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম