৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের জরিমানা নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৮:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৯:২৯

বাংলাদেশ ব্যাংক
নির্ধারিত তারিখে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে কার্ডধারীর কাছ থেকে জরিমানা বা বাড়তি চার্জ না নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা দিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে, যা ইতিমধ্যেই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১৫ মার্চের পর কোনও ব্যাংক চার্জ আরোপ করে থাকলে গ্রাহককে তা ফেরত দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

/এসআই/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প
‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ অপ্রাপ্তবয়স্ককে আটক
গ্রিন টি নয়, ঘরেই তৈরি ৫ পানীয়েও মিলতে পারে অ্যান্টি-অক্সিড্যান্ট
গ্রিন টি নয়, ঘরেই তৈরি ৫ পানীয়েও মিলতে পারে অ্যান্টি-অক্সিড্যান্ট
ঢাকার বাতাসে স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
ঢাকার বাতাসে স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ