মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৭:০১আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

অবশেষে মারা গেলো গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে জন্ম নেওয়া জীবিত শিশুটি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে শিশুটি মারা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শিশুটিকে তার মায়ের পাশেই সমাহিত করা হয়েছে। মায়ের নামেই শিশুটির নামকরণ করা হয়েছিল সাবরিন আল সাকানি।

গত শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরে দুইটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শিশু সাবরিনের মা যেখানে বাস করতেন সেই হাউজিং কমপ্লেক্স লক্ষ্য করে বোমা হামলা চালালে সেখানে অবস্থানরত ১৯ জনের সবাই নিহত হয়। হামলার সময় সাবরিনের মা সাড়ে সাত মাসের গর্ভবতী ছিলেন। তার স্বামী শুকরি ও তিন বছরের মেয়ে মালাক ঘুমিয়ে ছিলেন।

হামলায় সাবরিন ব্যাপকভাবে আহত হন। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় শিশুটি তার মায়ের গর্ভে বেঁচে ছিল। পরে সাবরীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে মারা যায়। কিন্তু চিকিৎসকরা জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

শিশুটির ওজন ছিল ১.৪ কেজি। অসময়ে জন্মের কারণে সে গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন। জন্মের পর শিশুটিকে একটি ইনকিউবেটরে রাখা হয়েছিল। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে উল্লেখ করেন চিকিৎসকরা।

শিশুটির যত্ন নেওয়া চিকিৎসক মোহাম্মদ সালামা জানিয়েছেন, এই সময়ে শিশুটির মায়ের গর্ভে থাকা উচিত ছিল। কিন্তু শিশুটি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

শিশু সাবরিনের দাদি জানিয়েছেন, একটি পরিবার শিশুটিকে দত্তক নেওয়ার পরিকল্পনা করছিল।

গাজায় গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৪ হাজার ৩০৫ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৭ হাজার ২৩৯ জন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম