কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অতিরিক্ত ডিউটি করলে পাবেন ৭০০ টাকা করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৯:৫০আপডেট : ১২ মে ২০২০, ১৯:৫২

বাংলাদেশ ব্যাংক সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে ১০ দিনের বেশি অফিস করলে এক মাসের প্রণোদনা ছাড়াও প্রতিদিন ৭০০ টাকা করে পাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশানা জারি করা হয়েছে।
এতে বলা হয়, সাধারণ ছুটিকালীন কোনও কর্মকর্তা বা কর্মচারী ১০ কার্যদিবসের অধিক সশরীরে ব্যাংকে কর্মরত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি সশরীরে অফিস করলে অতিরিক্ত প্রত্যেক দিনের জন্য ৭০০ টাকা যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে যারা নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ স্বাস্থ্য বীমা সুবিধা এবং বিশেষ অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি