দোকান খোলা রাখায় দুই সোনা ব্যবসায়ীকে বহিষ্কার করেছে বাজুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৭:১১আপডেট : ১৭ মে ২০২০, ১৭:১২

বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় দুই সোনা ব্যবসায়ীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রবিবার (১৭ মে) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সের মাধ্যমে জরুরি মতবিনিময় সভার আয়োজন করে। সভায় দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এবং সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করার লক্ষ্যে ঈদুল ফিতর পর্যন্ত সকল জুয়েলারি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার জন্য বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য গুলশানের ভাসাভী জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লাকে ও পূরবী জুয়েলার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাবু জগন্নাথকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন এই বহিষ্কারাদেশ স্থায়ী করা হবে না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে সংগঠনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য তাদেরকে সতর্কতা করা হয়েছিল। এছাড়াও বাজুসের আরও ৩০ জন সদস্যকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের