এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ২২:২০আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৫

এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম করোনা মহামারীর মধ্যেও সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা থেকে বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি সোনার সর্বোচ্চ মূল্য হবে ৭২ হাজার ৭৮৩ টাকা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২৪ জুলাই) থেকে সোনার এই নতুন দর কার্যকর হবে। গত ২৩ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রতি ভরি সোনার দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬০ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে সোনার দাম ৫০ হাজার ৫৬৩ টাকা। এদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্ব নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটি সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় টেলিকনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সোনার দাম নতুন ক‌রে নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৮ মে থেকে ২২ জুন পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে সোনার দাম ছিল ৪৪ হাজার ৩২ টাকা। 

/জিএম/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের