আগামী বছরের মধ্যেই রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২০, ১৯:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২০:৩১

ফাইল ছবি ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা (ভার্চুয়াল) শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘এখন নভেম্বর মাস। এরপর ডিসেম্বর এবং পরবর্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৪ মাসের মধ্যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাআল্লাহ ৫০ বিলিয়ন ডলার।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিনশেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, রিজার্ভের এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা বা বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে কিনা তা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে লাভবান হবো, এমন কাজেই এই অর্থ লাগানো হবে।

/এসআই/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম