সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৭:০৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৮:১৮

সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আগামী ৫ ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে ওই পদের নিয়োগ পরীক্ষা কবে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, এই সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

সমন্বিতভাবে এই সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬৪টি, জনতা ব্যাংকে ১৩৯টি, রূপালী ব্যাংকে ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে আটটি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর ৩০টি এবং কর্মসংস্থান ব্যাংকে ছয়টি শূন্য পদ ছিল।

/জিএম/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম