ব্যাংকার্স সভা

খেলাপি ঋণ কমিয়ে আনার নির্দেশ দিলেন গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:৩৩
image

ব্যাংকগুলোর পরিচালন ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ আরও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় তিনি এ নির্দেশ দেন।

ঝুঁকি ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে গভর্নর বলেন, প্রতিটি ব্যাংকে শাসন ব্যবস্থা আরও উন্নত করতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শক্তিশালী করতে হবে।

সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. আতিউর রহমান ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি)উদ্দেশ্যে বলেন,  শুধুমাত্র যারা বেশি ধনবান তাদের সুযোগ করে দিলেই চলবে না, সুবিধাবঞ্চিতদের জন্যও বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। আর এ লক্ষ্যে আমরা যদি একসঙ্গে কঠোর পরিশ্রম করতে পারি, তাহলে নিশ্চয়ই অচিরেই বাংলাদেশ ৮ শতাংশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।  এ জন্যই জনস্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে আর্থিক খাতকে জনপ্রিয় করে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের আর্থিক ব্যবস্থার আকার এখন ১৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এ পর্যায়ে এসে এই খাতকে আরও বেশি দক্ষ ও উদ্ভাবনীমূলক করাই হবে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ গ্রহণ করবার জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে। আমাদের আর্থিক মধ্যস্থতার ভূমিকা, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে আমরা সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারী উভয়েরই অনুকূল স্বার্থ রক্ষা করতে চাই।

 /জিএম/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি