ব্যাংকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৪:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৪:২০

প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সোমবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বন্ধ রয়েছে। এ কারণে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর গ্রাহকরা ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারছেন না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বিইএফটিএন করতে ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই সমস্যার সমাধানে কাজও করছে। আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে।  তবে ব্যাংকগুলোর মধ্যে চেক ক্লিয়ারিং, আরটিজিএস সেবা চালু আছে বলে জানান তিনি।

জানা গেছে, বিইএফটিএন'র মাধ্যমে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকা লেনদেন হয়। আজ সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের সমস্যার কারণে ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল চেক ক্লিয়ারিংসহ কয়েকটি সেবা বন্ধ ছিল। রবিবার (১৮ এপ্রিল) এটি সচল হয়।

প্রসঙ্গত, বিইএফটিএন'র মাধ্যমে গ্রাহকের নিজের ব্যাংক হিসাব থেকে অন্য যেকোনও ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়; প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা পরিশোধ করা যায়; গ্রাহকের অ্যাকাউন্টে সরাসরি ডিভিডেন্ট, ইন্টারেস্ট ইত্যাদি জমা করা যায় এবং গ্রাহকের ব্যাংক হিসাব থেকে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বিমার প্রিমিয়াম ইত্যাদি আদায় করা যায়। এ পদ্ধতিতে গ্রাহকের কোনও বাড়তি খরচের প্রয়োজন হয় না।

/জিএম/এফএস/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম