সৌদি বাজেট ঘাটতি

সর্ববৃহৎ তেল কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তুতি

বিজনেস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:৫৬
image

সৌদি আরামকো বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির আরামকো’র শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার।
ইকনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হয়েছে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আরামকো’র মজুদে থাকা তেলের পরিমাণ প্রায় ২৬ হাজার ৫০০ কোটি ব্যারেল। এটি বিশ্বের মোট মজুদের ১৫ শতাংশের বেশি।
তেল রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এ কোম্পানির শেয়ার বিক্রির চিন্তা করছে সৌদি আরব। বিগত দেড় বছরে বিশ্ব বাজারে তেলের দর ৭০ শতাংশ হ্রাস পাওয়ায় দেশটি প্রায় ১০ হাজার কোটি ডলারের বাজেট ঘাটতিতে রয়েছে।

ইকনোমিস্টকে মোহাম্মদ বিন সালমান জানান, তিনি ব্যক্তিগতভাবে আরামকো’র শেয়ার পুঁজিবাজারে ছাড়ার পক্ষে।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এ পদক্ষেপের বিষয়ে আগ্রহী। আমি বিশ্বাস করি, এটি সৌদি আরব, আরামকো’র স্বার্থ রক্ষা করবে। এ কোম্পানি ঘিরে যদি কোনো দুর্নীতি থেকে থাকে, তবে সে ক্ষেত্রেও এ উদ্যোগটি আরও স্বচ্ছতা আনয়নে সহায়তা করবে।

তবে রাষ্ট্রায়ত্ত এ তেল কোম্পানির কত শতাংশ বিক্রি করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বিশেষজ্ঞদের মতে, পুঁজিবাজারে পুরো কোম্পানির মূল্যমান দাঁড়াবে ১ লাখ কোটি ডলারের বেশি।

উল্লেখ্য, পুঁজিবাজারে সবচেয়ে দামি কোম্পানি অ্যাপলের মূল্যমান ৫৪ হাজার ৩০ কোটি ডলার।

ডেপুটি ক্রাউনি প্রিন্স জানান, এটি সরকারের ওপর বিদ্যমান চাপ (বাজেট ঘাটতি) কমাবে। পাশাপাশি এ থেকে ভালো মুনাফাও হবে।

আরামকো দৈনিক ১ কোটি ব্যারেলের বেশি তেল উৎপাদন করে। এ পরিমাণ পুঁজিবাজারে এ যাবৎ তালিকাভুক্ত সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সনমোবিল’র তুলনায় তিন গুণ বেশি।

ওপেনহাইমার অ্যান্ড কোম্পানির বিশ্লেষক ফ্যাডেল গেট জানান, যদি বলা হয় আরামকো’র ২০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তাতেই সৌদি আরবের সারা বছরের বাজেট চাহিদা পূরণ হবে।

/এফএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি