ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ০০:১০আপডেট : ০৫ জুন ২০২৬, ০০:১০

দীর্ঘ তাপপ্রবাহের পর রাত পোনে ১২টার দিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে দিনে থাকা তীব্র তাপপ্রবাহ কমে এসেছে। কিছুটা স্বস্তি হয়েছে।  

বৃহস্পতিবার (৫ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এতে কয়েকদিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।  

রাজধানীর শান্তিনগর, কাকরাইল, মতিঝিল, মালিবাগ, পান্থপথ, কলাবাগান, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত না হলেও অনেক এলাকায় বজ্রধ্বনি শোনা গেছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমে এসেছে।  

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।  

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।  

জুনে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, তাপপ্রবাহের পাশাপাশি মৌসুমী বায়ু ঢুকতে শুরু করবে বাংলাদেশের সীমান্তে। এর মাধ্যমে বর্ষাকালও শুরু হয়ে যাবে।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি