ডিসেম্বর পর্যন্ত সময় চায় নগদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২০:৩৭আপডেট : ২৪ জুন ২০২১, ২০:৩৭

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর লাইসেন্স   অন্তর্বর্তীকালীন অনুমোদনের জন্য আগামী ডিসেম্বর (২০২১) পর্যন্ত  বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ডাক বিভাগ।

এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাড়ে তিন মাসের অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি মাসের ৩০ জুন শেষ হচ্ছে। কিন্তু করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকায় এবং কিছু আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য অতিরিক্ত সময় চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে।

অবশ্য চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সময় বাড়ানোর জন্য আবেদন করার সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনায় লকডাউনের কারণে সাধারণ ছুটি থাকা এবং সে কারণে বৈঠক করতে না পারায় সাবসিডিয়ারি কোম্পানি গঠনের কার্যক্রম শেষ করতে  বাড়তি সময় লেগেছে। ফলে ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত কিছু বিষয় সম্পন্ন করতে পারেনি। বিষয়গুলো সম্পন্ন করতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অনুমোদনেরও প্রয়োজন রয়েছে। লকডাউন থাকায় মন্ত্রণালয়গুলোতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি ডাক বিভাগ, যার ফলে নির্দিষ্ট সময়ে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

এরই মধ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের জন্য মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এওএ), আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (এওএ) এবং ভেন্ডার অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরি হলেও সেটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। আর সে কারণেই নগদের সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বাড়াতে সম্প্রতি আবেদন করা হয়েছে।

ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনের  সই করা  আবেদন বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে  কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘নগদকে  চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আবারও নগদ আবেদন করেছে। তাদের আবেদন পর্যালোচনা করা হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন।

বর্তমানে এমএফএস  অপারেটরটি দৈনিক ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন করছে। এছাড়া করোনা মহামারির মতো পরিস্থিতিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা বিতরণ করছে নগদ।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি