তিন মাসে নগদে ৩ হাজার কোটি টাকা সরকারি ভাতা বিতরণ  

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৫

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী নগদের মাধ্যমে সরকারি ভাতা (বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা) ও উপবৃত্তি গ্রহণ করেছে। এতে তারা ৩ হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকার সরকারি সহায়তা পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিল ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন। তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এই অংক ৩০০ কোটি বেশি।

এছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তির মোট ৪ লাখ ১২ হাজার ৬৯৭ জন উপকারভোগীর কাছে এই তিন মাসে মোট ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা পৌঁছে দিয়েছে নগদ। একইসময়ে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির ৫ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর কাছে ২ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা বিতরণ করেছে নগদ; যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশ খানিকটা বেশি।

কারিগরি শিক্ষা উপবৃত্তির ১ লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থীর কাছে নগদের মাধ্যমে পৌঁছে যায় ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা; যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপবৃত্তি মোট ৩৮ হাজার ৫৫ জন উপকারভোগীর কাছে ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা বিতরণ করেছে ডাক বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জনের কাছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা পৌঁছে দিয়েছে নগদ।

এসব অঙ্কের বাইরেও একই সময়ে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরীক্ষামূলকভাবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অর্থ বিতরণও নগদের মাধ্যমে করা হয়েছে।

এ বিষয়ে নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, ভাতা, উপবৃত্তি ও সরকারি অনুদান বিতরণে নগদ সব সময়েই গ্রাহকের পছন্দের ওপরের দিকে থাকে। নগদের ওপর আস্থা রাখায় আমরা গ্রাহক এবং সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা মনে করি, গুণগত গ্রাহক সেবার কারণেই নগদের ওপর সবাই আস্থা রাখছেন। ফলে প্রতি প্রান্তিকেই নগদের মাধ্যমে ভাতাভোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে টাকার অঙ্কও।

/আরকে/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 
নগদে কেনাকাটা করে হেলিকপ্টার ভ্রমণ ইমন-আফজালের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান