শ্রমিকদের আসার জন্য কোনও মালিক বাধ্য করছে না: ফারুক হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২১:২৫আপডেট : ৩১ জুলাই ২০২১, ২১:২৫

শ্রমিকদের কারখানায় আসার জন্য বিজিএমইএর সদস্যভুক্ত কোনও মালিক বাধ্য করছে না বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, কারখানা চালু করতে সব শ্রমিকের প্রয়োজন হয় না। আপাতত, ঈদের যারা ছুটিতে বাড়িতে যায়নি ও যারা স্থানীয় শ্রমিক তাদের দিয়ে কারখানা চালু করা হচ্ছে। তবে শ্রমিকরা হয়ত নিজ থেকে আসা শুরু করেছে।

তিনি উল্লেখ করেন, রফতানিমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল রবিববার সকল গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার। যেসব শ্রমিক আগামীকাল রবিবার বাড়ি থেকে আসতে চান, তাদের জন্য গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দূরপাল্লার বাসে শ্রমিকরা আসতে চাইলে, সেই বাস পুলিশ ধরবে না। এছাড়া লঞ্চসহ শ্রমিকদের জন্য নৌ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অধিকাংশ বড় বড় কারখানা ঢাকার বাইরে। আশুলিয়া, সাভার, মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের কারখানার  শ্রমিকদের ঢাকায় আসার দরকার পড়ছে না। তিনি বলেন, স্থানীয় বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা চালু হচ্ছে। এছাড়া যারা ঈদে বাড়ি যায়নি তাদের ডিউটি দেওয়া হচ্ছে। কাজেই যারা ঈদে বাড়ি গেছেন, তারা লকডাউন শিথিল হলে কাজে যোগ দিবেন। তাদের কারও চাকরি যাবে না। তিনি আরও বলেন, কোনও মালিক বা কোনও কারখানার পক্ষ থেকে শ্রমিকদের আসার জন্য বাধ্য করা হয়েছে একথা সত্য নয়।

/জিএম/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী