গ্রাহকের পাওনা না দেওয়ায় ব্রোকার হাউজের নিবন্ধন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ২০:২৪আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:২৫

গ্রাহকের পাওনা মিটিয়ে না দেওয়া এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত জরিমানা পরিশোধ না করায় ফার্স্টলিড সিকিউরিটিজের স্টক ব্রোকার ও ডিলারের নিবন্ধন স্থগিত করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রোকার হাউজটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলায়, সভায় কমিশন কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ এবং গ্রাহকের পাওনা নিষ্পত্তি না করায় ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিধি মোতাবেক গৃহীতব্য পরবর্তী পদক্ষেপগুলো কমিশনকে আগামী ১৫ দিনের মধ্যে অবহিত করার জন্য সিএসইকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফার্স্টলিড সিকিউরিটিজের স্টক ব্রোকার/স্টক ডিলার হিসেবে নিবন্ধন সনদের কার্যকারিতা স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী