ডিসেম্বর পর্যন্ত খেলাপি না করতে গভর্নরকে বিজিএমইএ’র অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৬:৩৭আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৬:৩৭

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঋণ শ্রেণিকরণ না করা এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় পুনঃতফসিলিকরণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি ফারুক হাসান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই সুবিধা চেয়েছেন গত ২২ আগস্ট।

গভর্নরকে লেখা বিজিএমইএ-র চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসের দ্বিতীয় এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ শিথিল করেছেন। যেসব পণ্য ইতোমধ্যে রফতানি করা হয়েছে, তার বিপরীতে অনেক ক্ষেত্রে তারা রফতানি মূল্য প্রদান বন্ধ করে দিয়েছেন। সব রফতানি আদেশের বিপরীতে পেমেন্ট পেতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হবে। ফলে উদ্যোক্তারা সাময়িক তারল্য সংকটের মধ্যে থাকবেন।’

‘এসব নানাবিধ প্রতিকূলতার মাঝেও উদ্যোক্তারা শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা চলমান রেখেছেন এবং তাদের বিনিয়োগ ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা এবং তারল্য সংকটের কারণে সকল ধরনের ঋণের বিপরীতে কিস্তির টাকা সময় মতো পরিশোধ করা উদ্যোক্তাদের পক্ষে বর্তমানে দুরূহ হয়ে পড়েছে।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় রফতানিমুখী তৈরি পোশাক খাতের ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি ও সক্ষমতা যাতে মালিকরা ধরে রাখতে পারেন এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা চলমান রাখতে পারেন, সেজন্যে সকল ধরনের ঋণের বিপরীতে ডিসেম্বর পর্যন্ত ঋণ শ্রেণিকরণ না করা এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় পুনঃতফসিলিকরণের সুযোগ ও এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আপনার (বাংলাদেশ ব্যাংকের) কাছে বিনীত অনুরোধ করছি।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের