বিকেএমইএতে নির্বাহী সভাপতির নতুন পদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৯:৫১আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৯:৫১

নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএতে নির্বাহী সভাপতির নতুন পদ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে পরিচালক পদ ২৭ থেকে ৩৫-এ উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সহ-সভাপতির পদ চারটি থেকে বেড়ে পাঁচটি হয়েছে।
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমবায় ব্যাংক ভবনে শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বিকেএমইএ’র বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এসব সিদ্ধান্ত হয়েছে। বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে ইজিএমে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, অমল পোদ্দার, মোরশেদ সারোয়ারসহ তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিকেএমইএ জানায়, ইজিএমে অনুমোদিত পরিচালক ও সহসভাপতির পদ বৃদ্ধি ও নির্বাহী সভাপতির পদ বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হলেই কার্যকর হবে।
ইজিএমের পরপরই রাত আটটায় বিকেএমইএ’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে গত ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষা করা হিসাব বিবরণী কোনও আপত্তি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, তারেক আফজাল, রাজিব দাস প্রমুখ।
প্রসঙ্গত, ২০২১-২৩ মেয়াদে বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচন ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৭ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএ’র সভাপতির পদে আছেন সেলিম ওসমান। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক