পোষাক শ্রমিকদের টিকাদানের তথ্য জানতে চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬

পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের টিকাদানের তথ্য জানতে চিঠি দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংগঠনের পরিচালক মহিউদ্দিন রুবেল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টিকা প্রদানের কার্যক্রম সঠিকভাবে চলমান রাখার স্বার্থে শ্রমিকদের টিকাদানের তথ্য প্রয়োজন।

কারখানার মালিকদের উদ্দেশ্যে মহিউদ্দিন রুবেল বলেন, আপনার কারখানায় শ্রমিক-কর্মকর্তাদের টিকা প্রদান করা হলে সে সংক্রান্ত তথ্য বিজিএমইএ’কে অবহিত করার জন্য অনুরোধ করছি।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক শিল্পের সকল শ্রমিকদের টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই। সেই বিবেচনায় তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে কভিড-১৯ টিকা প্রদানের জন্য আমরা শুরু থেকেই সরকারকে কাছে আহ্বান জানিয়ে এসেছি। এ বিষয়ে আমরা সরকারকে পত্র প্রদান করেছি। আমাদের অনুরোধের প্রেক্ষিতে সরকার পোশাক শিল্পের শ্রমিকদের অগ্রাধিকারভিত্তিতে কোভিড টিকাদান কর্মসূচির আওতায় এনে গত জুলাই থেকে শ্রমিক-কর্মকর্তাদের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে, যা চলমান রয়েছে।

চিঠিতে তিনি জানান, বিখ্যাত জার্মান ব্র্যান্ড কিক্ দেশের পোশাক শ্রমিকদের জন্য কোভিড-১৯ টিকা ক্রয় করতে অনুদান দিয়েছে। কিক্ বিজিএমইএ’র মাধ্যমে এই অনুদান প্রদান করেছে, যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অন্যান্য ব্র্যান্ডগুলোও এই দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।

/জিএম/এমএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি