আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ০১:০৫ আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:০৫

মালদ্বীপে গোল্ডেন জুবিলি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে বাংলাদেশ। আগের ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র হয়েছিল।  বৃহস্পতিবার (৪ জুন) রাতে মালেতে দাপট দেখিয়েও জিততে পারেনি মারুফুল হকের দল। এই ম্যাচও গোলশূন্য ড্র হয়েছে। 

মালে জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। এর আগে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি। রাব্বি হোসেন রাহুলের অন্তত দুটি প্রচেষ্টা থেকে গোল হয়নি। আফগানিস্তানের একজনের শট তো বার ছুঁয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। আগের চেয়ে বেশি আধিপত্য বিস্তার করে।  

৫৬ মিনিটে গোল প্রায় হয়েই গিয়েছিল। রাব্বি হোসেন রাহুলের দারুণ এক শট  দ্বিতীয় পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়া হয়নি। আরও কয়েকবার প্রতিপক্ষের সীমানায় আঘাত হেনেও গোল পায়নি বাংলাদেশ। আফগানিস্তানও পাল্টা আক্রমণ করে গোল পায়নি। 

আগামী ৭ জুন  বাংলাদেশ লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। 

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজমের পর বাফুফের চোখ খুলবে কি?
ইন্দোনেশিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ 
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
সর্বশেষ খবর
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
ঝাল-মিষ্টি স্বাদের মুচমুচে চিলি ফুলকপি
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
রোনালদোকে ঘিরে বিতর্ক, মুখ খুললেন ব্রুনো
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বাধা ‘আইনের মারপ্যাঁচ’, বাড়ছে অপরাধ
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?