বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-মেক্সিকোর ব্যবসায়ীদের মধ্যে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৯

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য বাড়াতে কাজ করার জন্য সম্মত হয়েছে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন। আগামী নভেম্বরে মেক্সিকোর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এ লক্ষ্যে ঢাকা সফর করবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মেক্সিকো সিটিতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই ও মেক্সিকোর শীর্ষ বাণিজ্যিক সংগঠন কোমসের মধ্যে দুই দেশের যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথ চেম্বার গঠনের প্রস্তাব দিলে তাতে রাজি হন মেক্সিকান ব্যবসায়ীরা। এর প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ-মেক্সিকো বিজনেস কমিউনিটি গঠন করা হবে। এছাড়া বাংলাদেশে ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখতে নভেম্বরে একটি প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো।

একইদিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে মেক্সিকোর আন্তর্জাতিক বাণিজ্যের ডেপুটি মিনিস্টার মারিয়া ডে লা মোরা’র বৈঠকে বাণিজ্য টার্গেট ঠিক করার বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  প্রস্তাব করেন— বর্তমানে দুই দেশের বাণিজ্য টার্গেট একশ’ কোটি ডলার নির্ধারণ করা হলে সেটি ব্যবসায়ীদের উৎসাহ প্রদানে সহায়ক হবে।

মেক্সিকোর ডেপুটি মিনিস্টার যেকোনও ধরনের ব্যবসায়িক সেমিনার বা মেলা অনুষ্ঠানের জন্য স্থান অফার করেন। আরও  বেশি যোগাযোগ বাড়াতে দুই মন্ত্রী একমত  হন।

এছাড়া মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম