জনতা ইন্স্যুরেন্সের এমডিকে অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও এমডি হওয়ার শর্ত পূরণ না করায় জনতা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদকে অনুমোদন প্রস্তাব নাকচ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেই সঙ্গে জনতা ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি থেকে তাকে অপসারণ করেছে বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জনতা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান বরাবর পাঠানো  আইডিআরএ পরিচালক জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে অপসারণ করার বিষয়টি জানানো হয়।

‘বিমা আইন- ২০১০’ ও ‘বিমা কোম্পানি আইন’ অনুযায়ী বশির আহমেদকে  অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ। এর আগে  প্রধান নির্বাহী পদে নিয়োগ পেতে মিথ্যা তথ্য দেওয়াসহ বেশকিছু অভিযোগের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে আইডিআরএ। কমিটির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় আইডিআরএ।

চিঠিতে অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে নতুন এমডি নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম