এমটিবি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২১, ১৮:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮:১৫

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নিজেদের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এছাড়াও দিনটি এমটিবি টাওয়ার এবং দেশব্যাপী এমটিবি’র বিভিন্ন শাখা ও উপশাখাগুলোতেও উদযাপন করা হয়।

রবিবার (৩১ অক্টোবর) এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো সপ্তাহজুড়ে এমটিবি নিজেদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর গুলশানে ব্যাংকটির করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে কেক কেটে উদযাপন শুরু করা হয়। সপ্তাহব্যাপী এই উদযাপনে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে এমটিবি’র গ্রাহক, অংশীজন ও কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এমটিবি ফাউন্ডেশন তাদের নবম ‘ব্রেভারি অ্যান্ড কারেজ’ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্থানীয় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) দলনেতা প্রয়াত সৈয়দ শাহ আলমকে সম্মানিত করে, যিনি ঘূর্ণিঝড় আম্ফানে মৃত্যুবরণ করেন। পাশাপাশি, এমটিবি সিএমএসএমই স্টিমুলাস লোন ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট রিকগনিশন অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ‘অপরূপ বাংলাদেশ’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও, এমটিবি আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় এমটিবি প্রাঙ্গণে এমটিবিয়ানদের জন্য ‘হেলথ চেকআপ’ এবং আটটি রিয়েল এস্টেট, পাঁচটি অটোমোবাইল প্রতিষ্ঠান ও দুটি মার্চেন্ট গ্রাহকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়।

সংবাদ সম্মেলনে এমটিবি’র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) তারেক রিয়াজ খান এবং এমটিবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক