শিল্পখাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট: ঢাকা চেম্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৬:১১আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬:১১

‘আমাদের শিল্পখাতে দক্ষ মানবসম্পদের অভাব প্রকট। এ অবস্থায় শিল্পখাতের প্রয়োজনের নিরিখে মানবসম্পদের দক্ষতা উন্নয়নে বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকায়ন জরুরি।’ মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর মধ্যকার সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।

রিজওয়ান রাহমান এবং আইবিএ-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

রিজওয়ান রাহমান মনে করেন, দেশের বিকাশমান অর্থনীতির গতিধারা বেগবান করতে শিল্প ও শিক্ষাখাতের দূরত্ব কমানো দরকার। দেশে শিল্পায়নের প্রসারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি গবেষণা ও উদ্ভাবনি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।  

স্মারক অনুযায়ী, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষাখাতের যৌথ প্রয়াসে প্রতিষ্ঠান দুটি একযোগে কাজ করবে। এ ছাড়াও ডিসিসিআই এবং আইবিএ যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য বিষয়ক আলোচনাসভার আয়োজন করবে। স্মারক অনুযায়ী, আইবিএ’র শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুবিধা দেবে ডিসিসিআই।

আইবিএ-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ মোমেন বলেন, গত ৫ দশক ধরে বাংলাদেশে দক্ষ ব্যবস্থাপক তৈরিতে আইবিএ নিরলস পাঠদান কার্যক্রম চালাচ্ছে। এখানকার গ্রাজুয়টার অত্যন্ত সুনামের সঙ্গে দেশি-বিদেশি সংস্থায় কাজ করছে। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি, তথ্য-প্রযুক্তি খাতে ক্রমাগত উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য প্রতিযোগিতা এবং পরিবর্তিত বিশ্ব অর্থনীতির কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তা মোকাবিলায় উদ্যোক্তাদের অবশ্যই মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি আরও মনোযোগী হতে হবে। এ ছাড়াও দেশে একটি ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে সহায়ক নীতিমালা প্রণয়ন এবং নীতিমালার যুগোপযোগীকরণের ওপর তিনি জোর দেন।       

ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, পরিচালক গোলাম জিলানী, আইবিএ’র অধ্যাপক শেখ মোরশেদ জাহান এবং অধ্যাপক ড. রিদওয়ানুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা: অধ্যাপক ইউসুফ আবদুল্লাহ
আইবিএ’র ভর্তি পরীক্ষা স্থগিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক