শ্রমিক কল্যাণ তহবিলে জমা হলো আরও ৩ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২০:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২০:৫৯

মোবাইল কোম্পানি বাংলালিংক এবং যমুনা অয়েল কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৩ কোটি ১৩ লাখ টাকা জমা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে।

রবিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, বাংলালিংকের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের প্রধান মনজুলা মোর্শেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ১৬২ টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মার্কেটিং বিভাগের জিএম আইয়ুব হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এক কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৭২ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, বাংলালিংকে চিফ করপোরেট অফিসার তাইমুর রহমান, গভর্নমেন্ট অ্যান্ড স্টেকহোল্ডার ডিরেক্টর মেহনাজ কবির, যমুনা অয়েলের জিএম (এইচআর) মাসুদ করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। রবিবার ২১ নভেম্বর ২০২১ পর্যন্ত ১২০টি দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান প্রায় ৬ শ ১৩ কোটি টাকা এই তহবিলে জমা দিয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম