পণ্যমূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকতে হবে: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৪৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, গ্রাহকের জন্য প্রদর্শিত পণ্যমূল্যের মধ্যেই মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকতে হবে। মূল্যের সঙ্গে আলাদাভাবে ভ্যাট যুক্ত করা যাবে না। পণ্যমূল্যের সঙ্গে যেন ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তা সব জায়গায় নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় এনবিআর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘খুচরা পর্যায়ে থেকে ভ্যাট আহরণ বড় চ্যালেঞ্জ। এটি অবশ্য সম্ভাবনার খাতও। এতদিন পর্যাপ্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। এটি করতে প্রায় সবস্তরে ইএফডি মেশিন বসাতে হবে। একলাখ মেশিনে হবে না। ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসানো ও সঠিকভাবে তা ব্যবহৃত হচ্ছে কিনা, তা দেখার জন্য পাহারা দেওয়া এনবিআরের পক্ষে সম্ভব নয়। এনবিআরের এত লোকবল নেই যে, তা এ ধরনের পাহারার কাজে লাগানো যাবে।’ আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নতুন ঘোষণা আসবে বলে জানান তিনি।

তিনি উল্লেখ করেন, পণ্যমূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে ক্রেতা যদি পণ্য বিক্রির রসিদ নেন, তাহলেই সরকারি কোষাগারে ভ্যাটের টাকা জমা হয়ে যাবে। আর রসিদ না নিলে দোকানদার ভ্যাটের টাকা নিজের পকেটে নেবেন। ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) বা ভ্যাটের মেশিন লাগানোয় এনবিআরের সমস্যার কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পর্যায়ে দেশের শীর্ষ ৯টি সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে (উৎপাদন, সেবা ও ব্যবসা খাতের তিনটি প্রতিষ্ঠান) সম্মাননা দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন কমিশনারেট থেকে প্রতি জেলায় উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে শীর্ষ ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (১০ নভেম্বর) ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামীকাল  ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম