কর প্রক্রিয়া সহজ করার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

কর প্রক্রিয়া সহজ করার কথা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর দেওয়ার প্রক্রিয়া যত সহজ হবে, জনগণ ততই কর দিতে উৎসাহ পাবেন। কর ফাঁকির প্রবণতাও কমে আসবে।

রবিবার (১২ ডিসেম্বর) এনবিআর-এর সম্মেলন কক্ষে ট্যাক্স গাইড ২০২১-২২ এর মোড়ক উন্মোচনের সময় তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান, ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং এনবিআর সদস্যরা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর হার কমানো, সেবার মান উন্নয়ন এবং কর প্রক্রিয়া অটোমেশনের জন্য এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার সুফল দেশের ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ ভোগ করবে।

আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে এনবিআরে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়নের জন্য কাজ করছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

ডিসিসিআই প্রতিবছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তিপর্যায়ে ট্যাক্স দিতে উৎসাহ দিতে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইড প্রকাশ করে থাকে।

এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ডিসিসিআই প্রতিবছরই তাদের সুচিন্তিত প্রস্তাবনা পেশ করে। এ ছাড়াও দেশের সার্বিক রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং এনবিআরের প্রতিনিধির সমন্বয়ে ‘টেকনিক্যাল, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠন করে মতামত নেওয়া হয়।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের কর দিতে উৎসাহিত করতে বিদ্যমান কর নীতিমালা সহজ করা প্রয়োজন এবং দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে এনবিআরের সঙ্গে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে, যা আগামীতে অব্যাহত থাকবে। শতবর্ষ পুরনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগী করার লক্ষ্যে এনবিআর নিরলসভাবে কাজ করছে এবং আশা করছি সকলের মতামতের ভিত্তিতে আইনটি চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ আসে বেসরকারি খাত থেকে এবং দেশের উন্নয়নে এ খাতের ভূমিকা আরও সুদৃঢ় করার জন্য ব্যবসা সহায়ক নীতিমালার বিকল্প নেই। দেশীয় বিনিয়োগের সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত সামগ্রিক কর কাঠামো যুগোপযোগী করার বিকল্প নেই। এ ব্যাপারে এনবিআরকে আরও বেশি মনোনিবেশ করা প্রয়োজন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান