ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৯:৫১আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৯:৫১

জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছে বিএনপি। শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মাওলানা মো. সেলিম রেজা ও সদস্য সচিব হিসেবে মাওলানা কাজী আবুল হোসেনকে মনোনীত করেছে বিএনপি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাওলানা মো. আলমগীর হোসেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও মাওলানা মো. দেলোয়ার হোসেইনকে নিয়োগ দিয়েছে দল।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর ইসলামী চিন্তাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে ওলামা দল গঠন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নব্বইয়ের দশকে সংগঠনটির প্রথম সম্মেলনে মাওলানা এসএম রুহুল আমিনকে সভাপতি আর মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান