আবারও করদাতার স্বীকৃতি পেলো বিএটি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ২২:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২২:২৪

২০২০-২০২১ অর্থবছরে শীর্ষ করদাতা হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট। সর্বোচ্চ কর প্রদানে অবদান রাখায় বিএটিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) ঢাকা রিজেন্সি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশ এই সম্মাননা গ্রহণ করে।

বৃহৎ করদাতা ইউনিট-মূসকের কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শীর্ষ করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন। বিএটি বাংলাদেশের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক শেহ্‌জাদ মুনীম ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ এই সম্মাননা গ্রহণ করেন।

গত  অর্থবছরে (২০২০-২১) বিএটি মূসক ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় ২৫ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অভ্যন্তরীণ রাজস্বের সবচেয়ে বড় উৎস হলো মূসক। গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর বাবদ প্রায় ৯৭ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। এরমধ্যে বৃহৎ করদাতা ইউনিট- মূসক একাই প্রায় ৪৯ হাজার কোটি টাকা সংগ্রহ করে, যা মোট মূসক আদায়ের প্রায় ৫০ শতাংশ। মূসকের মোট আয়ের অর্ধেকেরও বেশি অবদান রেখেছে বিএটি বাংলাদেশ। এছাড়া কোম্পানিটি প্রায় ৯০০ কোটি টাকা আয়কর দিয়েছে। সব মিলিয়ে বিএটি অভ্যন্তরীণ রাজস্ব খাতের প্রায় ১০% সরকারি কোষাগারে জমা প্রদান করে, যা জাতীয় পর্যায়ে যেকোনও কোম্পানির চেয়ে বেশি।

শীর্ষ করদাতার স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্‌জাদ মুনীম বলেন, ‘এলটিইউ-ভ্যাট গত দুই বছরে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। করদাতা কোম্পানিগুলো এবং এলটিইউ’র মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যা দেশের জন্য একটি ইতিবাচক লক্ষণ। বর্তমান কমিশনারের নেতৃত্বে প্রতিষ্ঠানটি করদাতাদের সমাধানদাতা হিসেবে কাজ করে যাচ্ছে। করদাতা এবং কর আদায়কারীদের মধ্যে একটি সুস্থ সম্পর্কই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এ প্রয়াস আমরা এখন দেখতে পাচ্ছি।’

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম