জেমিনি সি ফুড লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৩

জেমিনি সি ফুড লিমিটেড-এর ৩৯তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে ২০২০-২১ অর্থবছরে কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং ওই সময়ে হিসাব নিরীক্ষকের নিরীক্ষিত হিসাব গ্রহণ, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী পরিচালকদের পুনঃনিয়োগ, হিসাব নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

এ ছাড়া ওই অর্থবছরে কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকরা কোম্পানির সংক্ষিপ্ত বিবরণ ও আগামী দিনের আর্থিক বিবরণ প্রতিবেদন উপস্থাপন করেন। চলতি বছর কোম্পানির মোট বিক্রি ও রফতানি হয়েছে ৩৪ কোটি ৭১ লাখ টাকা। চলতি বছর মোট মুনাফা হয়েছে ৭ কোটি ৫১ লাখ টাকা এবং কর পূর্ববর্তী লাভ হয়েছে ৯০ লাখ টাকা এবং কর পরবর্তী নিট লাভ ৩৩ লাখ টাকা।

সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে পরিচালকদের প্রতিবেদন, কোম্পানির নিরীক্ষিত হিসাব, ৫ শতাংশ নগদ লভ্যাংশ (স্পন্সর ও পরিচালকবৃন্দ বাদে) ও অন্যান্য বিষয়ের ওপর পর্যালোচনার পর সেটা শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হয়। এ ছাড়া ২০২১-২০২২ অর্থবছরের জন্য বহিঃনিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষকদ্বয়ের পুনঃনিয়োগ দেওয়া হয়।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী