জাপানের বাজারে তৈরি পোশাকের শেয়ার বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২২, ২১:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২১:৪৮

পারস্পরিক সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘বাংলাদেশ জাপানের বাজারে তৈরি পোশাকের শেয়ার বাড়াতে চায়।

সোমবার (১০ জানুয়ারি) গুলশানের বিজিএমইএ-পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ ও জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হারুতা হিরোকি। এ সময় তারা বাণিজ্য সম্প্রসারণ ও দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে তারা বাণিজ্যের বাধাগুলো অপসারণে জোর দেন। ব্যবসার সুযোগ তৈরির জন্য বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী, বিশেষ করে যারা ফ্যাশন শিল্পে জড়িত, তাদের মাঝে যোগাযোগ শুরুর বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেন।

ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ জাপানের বাজারে তৈরি পোশাকের শেয়ার বাড়াতে চায়।’ তিনি এক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগের খাতগুলো, বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে জাপানের ব্যবসায়ীদের এগিয়ে আসার ব্যাপারে উৎসাহিত করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশের পোশাকশিল্প সিনথেটিক ফাইবার দিয়ে পোশাক তৈরির দিকে মনোযোগ বাড়াচ্ছে।’

জাপানের রাষ্ট্রদূত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেডে) অবস্থিত তৈরি পোশাক কারখানাগুলোর জন্য নতুন বাজারে রফতানির বিপরীতে প্রণোদনা সুবিধা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশে অধিক জাপানি বিনিয়োগ আকর্ষণে এ দেশে ব্যবসা পরিচালনা আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এলপিপির বকেয়া নিয়ে যে সিদ্ধান্ত এলো
পোশাক শিল্পে গ্যাস সংকট, আন্তর্জাতিক বাজার হারাতে পারে বাংলাদেশ
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
সর্বশেষ খবর
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শ্যামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
উত্তর ইতালির দুর্গম পাহাড়ে নিরিবিলি আশ্রয়, জানালাজুড়ে উপত্যকার দৃশ্য
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা