গার্মেন্টস পণ্য কেনাবেচার নতুন অ্যাপ ‘ফেব্রিক লাগবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৯:১৭আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ২১:৫৬

ক্রেতা ও বিক্রেতার মাঝে গার্মেন্টস পণ্য কেনাবেচার নতুন প্ল্যাটফর্ম ‘ফেব্রিক লাগবে’। এই অ্যাপে গার্মেন্টস পণ্য প্রদর্শনের পর দর কষাকষির মাধ্যমে ক্রেতা ন্যায্য দামে পণ্য কেনার সুযোগ পাবেন। অ্যাপটিতে ক্রেতা ও বিক্রেতার মাঝে দর কষাকাষির সুযোগ রাখা হয়েছে। কোনও ক্রেতা একটি পণ্য কিনতে কত টাকা দিতে চান, সেটি বলার সুযোগ আছে।  মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে (পল্টন টাওয়ার) ইআরএফ অডেটোরিয়ামে অ্যাপভিত্তিক এই সেবার উদ্বোধন করা হয়।

এ সময় ‘ফেব্রিক লাগবে লিমিটেড’র উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম বলেন, ‘তৈরি পোশাক রফতানিকারকদের ব্যাক ওয়ার্ড লিংকে যারা কাজ করেন যেমন- স্পিনিং, সাইজিং, উইভিং, ডাইং প্রিন্টিং ও ফিনিশিং সেকটরে— এসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে হয়। এরপর পেমেন্ট পেতে পড়তে হয় নানা সমস্যার। এই সব সমস্যাকে চিহ্নিত করে পণ্য খুঁজে পেতে এই অ্যাপ সহায়তা করবে।’

অনুষ্ঠানে বলা হয়, এই প্ল্যাটফর্মটি টেক্সটাইল ও তৈরি পোশাক ইন্ডাস্ট্রিজের দুই খাতের সমন্বয়ে বিটুবি (বিজনেস টু বিজনেস) ধরনের, সেখানে বিক্রেতা তার পণ্য (তৈরি পোশাক, কাপড়, সুতা, ট্রিমস অ্যান্ড এক্সসরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারবেন। অপরদিকে ক্রেতা তার পছন্দের উৎপাদনকারীর কাছ থেকে কোনও ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই সুলভ মূল্যে পণ্য কিনতে পারবেন।

এই অ্যাপে উভয় পক্ষের বিড অপশন রাখা হয়েছে। এছাড়া চাকরি বা শ্রমিক অর্ডার নামেও দুটি অপশন আছে। জব অপশনে শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত যে কেউ অবস্থান নির্বিশেষে নিজের বায়োডাটা ও আনুষঙ্গিক তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। এতে গার্মেন্টস মালিকরা সহজে তাদের প্রয়োজনীয় কর্মী বা শ্রমিক পছন্দ করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দিতে পারবেন। অ্যাপের মাধ্যমে লেনদেনে উদ্যোক্তা প্রতিষ্ঠানকে দশমিক ৫০ শতাংশ থেকে এক শতাংশ পর্যন্ত কমিশন দিতে হবে।

এ ধরনের অ্যাপে ক্রেতা ও বিক্রেতা সমস্যার সম্মুখীন হলে, বা বিক্রেতা যে পণ্য বিক্রি করবেন সেটি না দিলে, কোনও তদারকির ব্যবস্থা আছে কিনা, এমন প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘এখানে পণ্যের লেনদেন সম্পূর্ণ হওয়ার পর রেটিংয়ের ব্যবস্থা আছে। কোনও পক্ষ ক্ষতির সম্মুখীন হলে তিনি পণ্যের নিচে তার মন্তব্য জানাবেন, যাতে পরে অন্য ক্রেতারা সে পণ্যটি কিনতে উৎসাহ বা নিরুৎসাহিত হন।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
দেশের গার্মেন্ট খাতে নতুন শঙ্কাঅর্ডার কমানোর ঘোষণা দিলো বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড ‘এইচঅ্যান্ডএম’
‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’
স্বামী ও ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগ নারী উদ্যোক্তার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম