প্রণোদনা বিতরণ শেষ করেছে এসএমই ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ২০:৪৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২০:৪৬

করোনাভাইরাস পরিস্থিতিতে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে প্রথম দফায় ১২টি এবং দ্বিতীয় দফায় ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ঋণ বিতরণ চুক্তি স্বাক্ষর করে এসএমই ফাউন্ডেশন। এমন পরিস্থিতিতে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা বাবদ বিতরণের জন্য দ্বিতীয় দফায় ২০০ কোটি টাকা বরাদ্দ করে সরকার। নির্ধারিত সময়ের ছয় মাস আগেই বরাদ্দকৃত টাকা বিতরণ সম্পন্ন করেছে এসএমই ফাউন্ডেশন।

রবিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

এসএমই ফাউন্ডেশন বলেছে, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ফাউন্ডেশন এ ঋণ বিতরণ করেছে সেগুলো হলো—ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স ও লংকা-বাংলা ফাইন্যান্স।

এসএমই ফাউন্ডেশন বলেছে, চলতি (২০২১-২২) অর্থবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ২০০ কোটি টাকা বিতরণ করেছে এসএমই ফাউন্ডেশন। ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দুই হাজার ১৮১ জন উদ্যোক্তার মধ্যে এ ঋণ বিতরণ করা হয়েছে। এ বিতরণের সময়সীমা ছিল চলতি বছরের জুন পর্যন্ত।

গ্রামীণ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে সরকার দ্বিতীয় দফায় এক হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২০-২১ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ১০০ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ২০০ কোটি টাকা ছাড় করে অর্থ বিভাগ।

এসএমই ফাউন্ডেশন কর্তৃক বিতরণ করা ঋণের মধ্যে নারী-উদ্যোক্তা প্রায় ২৬ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তা ৭৪ শতাংশ। ঋণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে এক হাজার ৪৬২ জন ট্রেডিং খাতের, এক হাজার ১৬৭ জন উৎপাদন খাতের এবং ৪৭৭ জন সেবা খাতের। ৫০ শতাংশ উদ্যোক্তাই পাঁচ লাখ টাকার চেয়ে কম ঋণ পেয়েছেন।

চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মোট তিন হাজার ১০৬ জন সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে এসব ঋণ বিতরণ সম্পন্ন করেছে। প্রথম দফায় ২০২০-২১ অর্থবছরে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯২৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে মে-জুন ২০২১ সময়ে মাত্র দেড় মাসে ১০০ কোটি টাকা বিতরণ করা হয়। প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পেয়েছেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম