পরিসংখ্যানের জন্য ইসলা‍মি ব্যাংকগুলোর তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৫

বাংলাদেশে ইসলামি ব্যাংকের সংখ্যা বাড়ছে। তাই শরিয়াহভি‌ত্তিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যিকতা তৈরি হয়েছে। বাংলাদেশে কার্যরত সব ইসলামি ব্যাংক, শাখা ও উইন্ডোগুলোকে সঠিকভাবে নির্ধা‌রিত ছ‌কে তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (৬ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাযথ পরিভাষায় ইসলামিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যিকতা তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডাটাবেজ ইউনিট কর্তৃক ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে সংকলন করার জন্য দেশে কার্যরত সব ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর জন্য একটি ডাটা টেম্পলেট প্রস্তুত করা হয়েছে।

ওই টেম্পলেটের মাধ্যমে ২০২২ সালের জানুয়ারি থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিসংখ্যান বিভাগের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডাটাবেজ ইউনিটে দাখিল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ইসলামি ব্যাংকগুলোর তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে এককালীন বছর ভিত্তিতে ২০০৯-১০ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ও মাসিক-ত্রৈমাসিক (প্রযোজ্য ক্ষেত্রে) ভিত্তিতে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের তথ্য দি‌তে হ‌বে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম