পদ্মা ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২০:০৩আপডেট : ০৯ মার্চ ২০২২, ২০:০৩

বেসরকারি পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন তারেক রিয়াজ খান। বুধবার (৯ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জাননো হয়েছে। তারেক রিয়াজ খান এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর শেষে ১৯৯৪ সালে বেক্সিমকো গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। সুদীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তারেক রিয়াজ খান প্রিমিয়ার ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এবং ব্যাংক আলফালাহ’র বাংলাদেশে কান্ট্রি হেড অব রিটেইল ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চেসের দায়িত্ব পালন করেন। 

দেশের বিভিন্ন ব্যাংকে একাধিক কৌশলগত সাংগঠনিক রূপান্তর উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন তারেক। দেশে-বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশ নিয়েছেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম