এখনও ছোট ব্যবসায় ঋণ যাচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ২২:৫৪আপডেট : ১০ মার্চ ২০২২, ২৩:০৮

কোভিড-১৯ মহামারিতে আর্থিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য সরকার যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল করেছে, সেই তহবিল থেকে ছোট ব্যবসায় ঋণ যাচ্ছে না। ক্ষুদ্রঋণ বিতরণে ধীরগতি দেখে কেন্দ্রীয় ব্যাংক হতাশা প্রকাশ করেছে।

সিএমএসএমই ঋণ বিতরণ নিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সরকারি-বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রণোদনার প্রথম ধাপে আট মাসে ঋণ বিতরণ হয়েছিল লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৭ হাজার ১১৭ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা মোট লক্ষ্যমাত্রার ৩৬ দশমিক ৮০ শতাংশ। এ কারণে সিএমএসএমই খাতের প্রণোদনার ঋণ দ্রুত বিতরণের মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

প্রণোদনার দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর বিতরণের হার ৪০ শতাংশের নিচে। এ ঋণ বিতরণের তদারকি আরও জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দিয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গতবারের চেয়ে এবার এই ঋণ বিতরণে অনেক পিছিয়ে আছে ব্যাংকগুলো।’ তিনি উল্লেখ করেন, যেকোনও উপায়ে ক্ষুদ্রঋণের শতভাগ লক্ষ্য অর্জন করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এমডি ও নির্বাহীদের বলা হয়েছে।

বৈঠকে এটিএম বুথে হ্যাকিং সংক্রান্ত একটি প্রেজেন্টেশন দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম