শতভাগ বিদ্যুতায়নে প্রধানমন্ত্রীকে এফবিসিসিআই’র অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৭:২৯আপডেট : ২১ মার্চ ২০২২, ১৭:৩০

দেশে শতভাগ বিদ্যুতায়নের অনন্য কৃতিত্ব অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। সোমবার (২১ মার্চ) এক বিবৃতিতে জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী দেশের সব মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন তিনি। তার সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সেটার সফল বাস্তবায়নের ফলে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে বিদ্যুতের আলোয় আলোকিত।

তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বিকশিত হচ্ছে। নতুন নতুন ব্যবসায়ীক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিদ্যুতায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ সবখাতে বিপুল পরিবর্তন এসেছে। এসবের মাধ্যমে বদলে গেছে অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রাও। একই সঙ্গে এ উদ্যোগ দেশজুড়ে সুষম উন্নয়নের পথ খুলে দিয়েছে। তিনি উল্লেখ করেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনের মতোই সরকারের অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রাও নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে এবং ২০৪১ সালের মধ্যে বিশ্ব মানচিত্রে উন্নত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশ।

এর আগে এদিন আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তি সমৃদ্ধ পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

/জিএম/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের