রোজায় চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২২, ১৭:৩৭আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৭:৩৭

আসন্ন পবিত্র রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি দিয়েছে বাংলাদশে ব্যাংক। বৃহস্পতিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়,  রমজান মাসে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি আন্তঃব্যাংক লেনদেনে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রমও নতুন সূচি অনুযায়ী চালু থাকবে। মূলত, এসব সেবার মাধ্যমে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ এবং স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ-বিএসিএইচ’র মাধ্যমে হাই ভ্যালু চেক (পাঁচ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (পাঁচ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পাঁচ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোনও রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে।

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট-আরটিজিএস এর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএস-এর মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্দেশনা উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএস এর সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী