ইক্যাব নির্বাচন: শমী-তমালের নেতৃত্বে ‘অগ্রগামী’ প্যানেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২২, ২০:২৩আপডেট : ১৯ মে ২০২২, ১২:৪৮

রাজধানীর ধানমন্ডিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কার্যালয়ে একসঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন ‘অগ্রগামী’ প্যানেলের ৯ প্রার্থী। ‘টুগ্যাদার টুওয়ার্ডস প্রোগ্রেস’ স্লোগানে প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন ইক্যাব সভাপতি শমী কায়সার ও মহাসচিব মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল।  

বুধবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অগ্রগামী প্যানেলে পুরনো নির্বাহী কমিটির সদস্য শমী কায়সার, আব্দুল ওয়াহেদ তমাল, সাহাব উদ্দিন শিপন, আসিফ আহনাফ, সাইদ রহমান ও নাসিমা আক্তার নিশার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন ফুডপান্ডার ম্যানেজিং ডিরেক্টর আম্বারীন রেজা, পেপারফ্লাইয়ের সিইও শাহরিয়ার হাসান এবং ফোকাস ফ্রেমের সিইও রুহুল কুদ্দুস ছোটন।

মনোনয়নপত্র দাখিল করে ‘অগ্রগামী’ দলনেতা শমী কায়সার বলেন, আজকে ইক্যাবে আসা প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মনোনয়ন কেনার হিড়িকই বলে দিচ্ছে ইক্যাবের ভ্যালুয়েশন কোন পর্যায়ে উন্নীত হয়েছে। আশা করছি, ইক্যাবের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাধারণ ভোটাররা অভিজ্ঞ এবং এনার্জেটিক প্রতিনিধিত্বকে বেছে নিতে ভুল করবেন না। প্যানেলের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট যোগ্য।

তিনি আরও বলেন, একটি সংগঠন পরিচালনায় সদস্যদের সঙ্গে সখ্য, নিজ ব্যক্তিত্বে পরিচিতি, পরিচালন নীতি-কৌশলে দূরদর্শী ও ব্যবসায়িক দক্ষতায় যারা এগিয়ে তাদের নিয়েই এই প্যানেল করা হয়েছে। এখানে ৯ জন প্রার্থীই তাদের নিজেদের নেতৃত্বের জায়গায় পরীক্ষিত এবং প্রাণচঞ্চল।

প্রসঙ্গত, আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে ইক্যাবের ২০২২-২৪ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী  কমিটি নির্বাচনের ভোট। এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ৩০ মে। গত ১০ মে প্রকাশিত চূড়ান্ত ভোটার  তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫ জন।

এবারের ইক্যাব নির্বাচনে বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী এবং দুই সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। বোর্ড সচিব হিসেবে আছেন আব্দুল আজিজ।

/এসও/এমএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম