ব্যাংকিং খাতে দক্ষ জনবল তৈরি অত্যাবশ্যক: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৭:৪০আপডেট : ২৭ মে ২০২২, ১৭:৪০

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বর্তমানে ব্যাংকিং খাত জ্ঞানভিত্তিক এবং গতিশীল একটি খাত। এখানকার প্রফেশনালদের সবসময় আপডেটেড থাকতে হয়। এ কারণে ব্যাংকিং খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরি অত্যাবশ্যক হয়ে পড়েছে। তিনি বলেন, ‘বিআইবিএম বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে এ কাজটি আরও সহজ হবে।’

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ ব্যাংকারদের জন্য চতুর্থবারের মতো গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘‘বিআইবিএম-এর সার্টিফিকেশন প্রোগ্রাম ব্যাংকিং খাতের পেশাদারিত্ব বাড়াতে ভূমিকা রাখবে। সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ব্যাংকাররা খাপ খাওয়াতে সক্ষম হবেন। এ ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম ‘গ্লোবাল ব্যাংকার’ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।’’

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ব্যাংকিং খাতের বিভিন্ন ধরনের ঝুঁকি কমাতে সাহায্য করছে সার্টিফিকেশন কোর্সগুলো। দক্ষ জনবল ব্যাংকিং খাতের ঝুঁকিগুলো কমিয়ে আনে। সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারী ব্যাংকাররা আগামী দিনে ব্যাংকিং খাতের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবেন। এতে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং বিশ্ব আর্থিক পরিমণ্ডলে দেশটির অবস্থান আরও দৃঢ় হবে।’

তিনি বলেন, ‘শিগগিরই শুরু হতে যাচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেশন প্রোগ্রাম সার্টিফায়েড এক্সপার্ট ইন এনপিএল রিকভারি অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (সিইএনপিএল)।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম